• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মুগদায় কীটনাশক পানে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১
অ+
অ-
মুগদায় কীটনাশক পানে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

রাজধানীর মুগদার কমিশনার গলিতে কীটনাশক পানে আব্দুল্লাহ আল-নাফি (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

আল নাফি কুমিল্লার বরুড়া উপজেলার মহিপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে উত্তর মুগদার কমিশনার গলিতে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের বড় ভাই আব্দুল্লাহ আল-শাফি জানান, নাফি ও আমি যমজ ভাই। নাফি ২০২৩ সালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে। পরে নারায়ণগঞ্জের তোলারাম কলেজে ভর্তি হয়। সে পড়াশোনা নিয়ে বিষণ্নতায় ভুগছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কামরাঙ্গীরচরে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
পল্লবীতে প্রতিপক্ষের গুলিতে ভাই-বোন আহত
আশুলিয়ায় দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

তিনি জানান, গতরাতে কাউকে কিছু না বলে হঠাৎ সে কীটনাশক পান করে এ ঘটনা ঘটায়। জানতে পেরে দ্রুত তাকে আমরা মুগদা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অমিত হাসান বলেন, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি নিহত শিক্ষার্থী শিক্ষাজীবন নিয়ে বিষণ্নতায় ভুগছিল। এ কারণে কীটনাশক পান করে সে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এসএএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিরাজধানীর খবরডিএমসিআত্মহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ