• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বংশালে তৈরি হয় সানসিল্ক-ডাভ-জনসন বেবি শ্যাম্পু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭
অ+
অ-
বংশালে তৈরি হয় সানসিল্ক-ডাভ-জনসন বেবি শ্যাম্পু

জসনস, ইমামি, সানসিল্ক, ডাভ, হেড অ্যান্ড শোল্ডারস, পেনটিনসহ বিভিন্ন নামিদামি কোম্পানির নকল কসমেটিকস জব্দ করেছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বংশাল এলাকায় বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করে।

আরও পড়ুন

তেলের নিয়ে কারসাজি, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অভিযান শেষে বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম জানান, বংশালের পেয়ালাওয়ালা মসজিদ সংলগ্ন একটি বাড়ির তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটি কোনো ধরনের মান নিয়ন্ত্রণ না করে নামিদামি ব্র্যান্ডের নকল কসমেটিকস উৎপাদন করে আসছিল। প্রতিষ্ঠানটিতে সানসিল্ক, ডাভ, পেনটিন, হেড অ্যান্ড শোল্ডারর শ্যাম্পু, প্যারাসুট বেলিফুল, সেসা, নবরত্ন, ইমামী ৭ ইন ১ হেয়ার অয়েল, জনসন বেবি শ্যাম্পু, বেবি অয়েল, বেবি পাউডার, ভ্যাসলিন হেয়ার টনিকসহ দেশি-বিদেশি কসমেটিকস মজুদ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এসব পণ্যের খালি বোতল, লেবেল, প্রস্তুতকৃত মালামাল এবং উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালসহ নিম্নমানের কাঁচামাল পাওয়া যায়।

অভিযানকালে প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি না পাওয়ায় এসব নকল পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয়। বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএসটিআইঢাকা সিটিভ্রাম্যমাণ আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’