• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

কেটে গেছে ওয়াসার পাইপ, চট্টগ্রামের অনেক এলাকায় পানি সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫
অ+
অ-
কেটে গেছে ওয়াসার পাইপ, চট্টগ্রামের অনেক এলাকায় পানি সরবরাহ বন্ধ

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খাল খননের পাইলিং কাজে ওয়াসার পাইপ কেটে যাওয়ায় নগরীর বিশাল এলাকাজুড়ে পানি সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এর ফলে গত দুইদিন ধরে নগরজুড়ে পানির জন্য হাহাকার চলছে। চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প–১ এর ১৪ কোটি লিটার পানি উৎপাদন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, রাঙ্গুনিয়ার চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প–১ এর উৎপাদিত পানি অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়কের মাধ্যমে ওয়াসার নাসিরাবাদ রিজার্ভারে আসে। নাসিরাবাদ রিজার্ভার থেকে এই প্রকল্পের পানি নগরীর বিশাল এলাকায় সরবরাহ করা হয়। নগরীর হালিশহর, আগ্রাবাদ, নয়াবাজার, মাদারবাড়ি, দেওয়ানহাট, ধনিয়ালা পাড়া, লালখান বাজার, ওয়াসার মোড়, সিইসি, ২ নং গেট, বায়েজিদ, নাসিরাবাদ, অক্সিজেন, কুয়াইশ, নন্দনকানন, জামালখান, সিরাজউদ্দৌলা রোড, দেওয়ান বাজার, চকবাজার, আন্দরকিল্লাসহ বিশাল এলাকাজুড়ে পানির জন্য হাহাকার চলছে।

তবে ওয়াসার ক্ষতিগ্রস্ত পাইপ লাইন মেরামতে ওয়াসার প্রকৌশল বিভাগের টিম গত তিনদিন ধরে ওই এলাকায় কাজ করছেন বলে জানান চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন।

আরও পড়ুন

প্রকল্প ও কোম্পানি কর্মীদের মতবিরোধ, জিম্মি মেট্রোরেল যাত্রীরা!
তিস্তার পানি দিয়ে ভারতকে ‘বন্ধুত্বের’ প্রমাণ দিতে বলল বাংলাদেশ

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা রাত–দিন কাজ করছি। ৪৮ ইঞ্চি জিআই (সঞ্চালন পাইপ) পাইপ কেটে ফেলেছে। ক্ষতিগ্রস্ত পাইপ লাইন পুনরায় সংস্কার করা অনেক জটিল কাজ। আমরা চেষ্টা করছি এক–দুইদিনের মধ্যে সংস্কার কাজ শেষ করতে। তবে নগরীতে পানি সরবরাহ আগের মতোই স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এটা চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়ার কর্ণফুলী পান সরবরাহ প্রকল্প–১ এর মূল পাইপ লাইন। এই পাইপ লাইন কেটে যাওয়ায় এখন নগরীর বড় অংশে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এখানে আমাদের কোনো হাত নেই। গত সোমবার অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন অক্সিজেন–কুয়াইশ সড়কে ওয়াসার মূল সঞ্চালন লাইনের পাইপ কেটে যাওয়ায় নগরীর বিশাল এলাকাজুড়ে পানি সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ জানান, চট্টগ্রাম ওয়াসার মোট পানি উৎপাদন দিনে ৪৮ কোটি লিটার। এর মধ্যে ফেটে যাওয়া পাইপ লাইনটি দিয়ে পানি সরবরাহ হয় ১৪ কোটি লিটার। এ লাইনটি এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে। দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

আরএমএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরওয়াসাজনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী