• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘মাগো-মাগো’ চিল্লাচ্ছিল ব্যবসায়ী, দেদারসে গুলি করছিল ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৫
অ+
অ-
‘মাগো-মাগো’ চিল্লাচ্ছিল ব্যবসায়ী, দেদারসে গুলি করছিল ছিনতাইকারী

রাজধানীর বনশ্রীতে দুর্ধর্ষ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

রোববার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। একাধিক পেজ ও আইডিতে ছড়িয়ে পড়া ভিডিওটির কমেন্টসে ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই।

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

ভিডিওতে দেখা যায়, বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে তিনটি মোটরসাইকেলে করে মোট সাতজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে একটি বাড়ির গেটের সামনের রাস্তায় ফেলে দিয়ে একজন ছিনতাইকারী তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়। অপর এক ছিনতাইকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছিল।

আরও পড়ুন

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট
শংকরে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং
কারওয়ান বাজারে টিসিবি ভবনে আগুন

বিজ্ঞাপন

এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী ‘মা-গো, মা-গো’ বলে চিৎকার করছিলেন। তিনি যখন ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিচ্ছিলেন তখন পাশে দাঁড়ানো আরেক ছিনতাইকারী ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় ভুক্তভোগী ব্যবসায়ী আরও জোরে ‘মা-গো, মা-গো’ বলে চিৎকার দিতে দিতে কিছুটা দৌড়ে পেছনের দিকে চলে আসেন।

দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাটি আশপাশের ভবনের বিভিন্ন ফ্লোর থেকে স্থানীয় বাসিন্দারা ভিডিও করছিলেন। ছিনতাইকারীরা যখন ভুক্তভোগী ব্যবসায়ীকে ছুরি দিয়ে আঘাত করছিল এবং গুলি ছুড়ছিল তখন ভিডিও করা লোকজনও জোরে জোরে চিৎকার করছিলেন। ‌পরে ছিনতাইকারীরা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলে করে দ্রুত চলে যায়।

১৮ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। ওই ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বনশ্রীতে দু'র্বৃত্তের হা'মলায় স্বর্ণ ব্যবসায়ী গু'লিবিদ্ধ, ২শত ভরি স্বর্ণ লু'ট

Posted by Dhakapost.com on Sunday, February 23, 2025

আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়।

হাসপাতালে আসা অলংকার জুয়েলার্সের মালিক মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা আনোয়ার হোসেনের গতিরোধ করে এবং তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয়।

পরে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। প্রথমে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তার শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীর দোকান বনশ্রীর ডি ব্লক এলাকায়। প্রতিদিন তিনি দোকান থেকে এ সময় বাসায় ফেরেন। আজ দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এ ছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে।

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

তিনি জানান, ঘটনাটি ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। তিনি আমাদের জানিয়েছেন, তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে এখনও আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশঅপরাধঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক