• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে সরানো হলো ‘নৌকা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২১
অ+
অ-
চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে সরানো হলো ‘নৌকা’

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লোগো থেকে নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে। এর স্থলে জাতীয় ফুল শাপলার প্রতীক যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিটি করপোরেশনের ফেসবুক পেইজে নতুন লোগোটি প্রকাশ করা হয়।

এতদিন সিটি করপোরেশনের লোগেতে পাহাড়, নদী, নদীতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান ও সড়ক বাতি ছিল। নতুন লোগোতে নৌকা বাদ দিয়ে শাপলা যুক্ত করা হয়েছে। বাকিগুলো আগের মতো আছে।

নৌকা একটি দলের প্রতীক হওয়ায় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিয়মিত ছিনতাই হয় রাজধানী ঢাকার ২৫ স্পটে
একদিন ‘ম্যানেজ’ করলে ঈদের ছুটি ৯ দিন

তিনি বলেন, সিটি করপোরেশনের লোগোর মধ্যে নৌকা ছিল। যা একটি দলের দলীয় প্রতীক। তাই দায়িত্ব নেওয়ার পর লোগো থেকে নৌকা বাদ দিয়ে সার্বজনীন প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে লোগো পরিবর্তন করা হয়েছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর লোগো পরিবর্তন করতে বলেছিলেন। তাই লোগো থেকে নৌকা বাদ দিয়ে এর স্থলে জাতীয় ফুল শাপলা রাখা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে চসিকের ফেসবুক পেজ থেকে নতুন লোগোর ছবি আপলোড করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন আদালত। এরপর একই বছরের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন তিনি। ৫ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব নেন তিনি।

আরএমএন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনচট্টগ্রামের খবরআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী