• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শাহজালালে যাত্রীর ব্যাগে মিলল ২৫ লাখ টাকার ইউরো ও পাউন্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ ২০২৫, ১৫:০০
অ+
অ-
শাহজালালে যাত্রীর ব্যাগে মিলল ২৫ লাখ টাকার ইউরো ও পাউন্ড

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে প্রায় ২৫ লাখ টাকার ইউরো ও পাউন্ড জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

বিজ্ঞাপন

ওই যাত্রী ব্যাগের ভেতরে কৌশলে ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড এবং ১৭ হাজার ৯৫০ ইউরো মুদ্রা রেখেছিলেন। 

বুধবার (৫ মার্চ) এভসেকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, আজ (বুধবার) সকাল সোয়া ৮টার দিকে চেকইন রো সিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিএস-২১৭) একজন যাত্রী বহির্গমনের উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। পরে রো-সি নিরাপত্তা তল্লাশির সময় তার ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে দায়িত্বরত স্ক্যানার কর্পোরাল নাইমুর রহমান ওই যাত্রীর ব্যাগের ভেতর কাগজের মুদ্রার মতো কিছু একটা দেখতে পান। পরে নিরাপত্তাকর্মী বিমানবন্দরে দায়িত্বরত এএসএম, নিরাপত্তা কর্মকর্তা, এভসেক সদস্য, স্ক্যানার, কাস্টমস সদস্য এবং এয়ারলাইন্স সদস্যের উপস্থিতিতে ব্যাগটি খোলেন। এ সময় ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড এবং ১৭ হাজার ৯৫০ ইউরো মুদ্রা পাওয়া যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুই বিদেশি নাগরিককে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন মার্কিন সাবেক দুই রাষ্ট্রদূত

আরও জানানো হয়েছে, জব্দ করা ওই মুদ্রা টাকার অঙ্কে প্রায় ২৫ লাখ ২৭ হাজার ৯৮২ টাকা। প্রাপ্ত মুদ্রাগুলো ঢাকা কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা সম্ভব হয়নি।

আরএইচটি/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাহজালাল বিমানবন্দরইউরো

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট