• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
বিটিআরসি

ধর্ষণের শিকার শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিও অপসারণ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৫, ১৬:৪৫
অ+
অ-
ধর্ষণের শিকার শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিও অপসারণ করা হয়েছে

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির ফেসবুক ও টিকটকে থাকা প্রায় ৯৭ শতাংশ ছবি ও ভিডিওর লিঙ্ক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অপসারণ কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) বিটিআরসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগ ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া মাগুরার ওই শিশুর ছবি-ভিডিও অপসারণের কার্যক্রম শুরু হয়। সে অনুযায়ী ফেসবুক ও টিকটকে থাকা ২০৩টি লিঙ্ক শনাক্ত করা হয়। এরইমধ্যে ১৯৫টি লিঙ্ক অপসারণ করা হয়েছে। বাকিগুলো অপসারণ এবং নতুন লিঙ্ক শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে, গত রোববার (৯ মার্চ) মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি ও ভিডিও গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসি কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

বিজ্ঞাপন

আরএইচটি/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিটিআরসিধর্ষণশিশুহাইকোর্টআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেলান্দহে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

মেলান্দহে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড