• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ইউএনইসিই’র জলপথ চুক্তিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৫, ২২:১৯
অ+
অ-
ইউএনইসিই’র জলপথ চুক্তিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ

জাতিসংঘের ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ইউএনইসিই) থেকে প্রণীত হওয়া ‘সীমান্তবর্তী জলপথ ও আন্তর্জাতিক হ্রদসমূহের সুরক্ষা ও ব্যবহারসংক্রান্ত কনভেনশনে’ যুক্ত হচ্ছে বাংলাদেশ। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জাতিসংঘের ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ইউএনইসিই) থেকে প্রণীত ১৯৯২ সালের "সীমান্তবর্তী জলপথ ও আন্তর্জাতিক হ্রদসমূহের সুরক্ষা ও ব্যবহার সংক্রান্ত কনভেনশন"-এ বাংলাদেশের পক্ষভুক্তির প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন
বাংলাদেশ-আলজেরিয়ার পাসপোর্টধারীদের ভিসা চুক্তির খসড়া অনুমোদন
হালনাগাদ হচ্ছে না ওয়েবসাইট, মন্ত্রণালয়কে চিঠি

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনভেনশনটি ১৯৯৬ সালে কার্যকর হয় এবং ২০১৩ সাল থেকে বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে ৫৫টি দেশ কনভেনশনের পক্ষভুক্ত এবং ২৬টি দেশ স্বাক্ষরকারী হিসেবে রয়েছে। এ কনভেনশনের আওতায় বাংলাদেশ আন্তঃসীমান্ত ও আন্তর্জাতিক জলাশয়ের পানির সুষম ও ন্যায্য ব্যবস্থাপনা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, তথ্য আদান-প্রদান, এবং কারিগরি সহযোগিতা অর্জনের সুযোগ পাবে।

এতে বলা হয়, বিবেচ্য কনভেনশনে বাংলাদেশের পক্ষভুক্তির সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় পর্যায়ে একাধিক পরামর্শ সভা, জাতীয় কর্মশালায় আন্তর্জাতিক ও দেশীয় প্রতিনিধিদের সর্বসম্মত মতামত, কনভেনশনের অনুচ্ছেদভিত্তিক বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের মতামত গ্রহণসহ প্রাসঙ্গিক আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পানিসম্পদ ব্যবস্থাপনায় একটি নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে, যা দেশের পরিবেশগত সুরক্ষা, পানিসম্পদ উন্নয়ন এবং প্রতিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

এসএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মন্ত্রিপরিষদ বিভাগবাংলাদেশইউরোপীয় ইউনিয়ন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজনযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’