• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এমএনপি সেবায় গতি আনতে কর প্রত্যাহার ও মাস্কিং সুবিধা চালুর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৫, ১৭:২১
অ+
অ-
এমএনপি সেবায় গতি আনতে কর প্রত্যাহার ও মাস্কিং সুবিধা চালুর আহ্বান

মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা সহজলভ্য করে গ্রাহক সেবা বৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়াতে সিমের ওপর থেকে কর প্রত্যাহার ও এমএনপি নম্বরে মাস্কিং সুবিধা চালুর দাবি জানিয়েছে এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন। তারা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল অপারেটরদের সমান লাইসেন্স ফি নিয়ে সেবা দেওয়ার অনুমতি দিলেও লাইসেন্সের শর্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে এই সেবার প্রসারে বিদ্যমান বাধাগুলো দূর করা প্রয়োজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালায় এমন আহ্বান জানানো হয়েছে।

টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সমীর কুমার দে।

আরও পড়ুন

‘প্রযুক্তি গ্রহণে বিচ্ছিন্নতার পরিবর্তে দরকার আঞ্চলিক সমন্বয়’
টেলিকম খাতে বড় সিদ্ধান্ত : উঠল প্রযুক্তি ব্যবহারে ২ নিষেধাজ্ঞা
দেশে এনজিএসও স্যাটেলাইট সেবা পরিচালনার নীতিমালা জারি

বিজ্ঞাপন

আলোচনায় ইনফোজিলিয়নের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসাইন বলেন, গ্রাহকের স্বাধীনতা নিশ্চিত করতে ইনফোজিলিয়ন কাজ করছে। তবে বিভিন্ন প্রকার বাধার কারণে এই স্বাধীনতা ব্যাহত হচ্ছে। সিমের ওপর থেকে কর প্রত্যাহার এবং এমএনপি সেবা সহজলভ্য করা গেলে একদিকে যেমন পরোক্ষভাবে সরকারের রাজস্ব বাড়বে, তেমনি গ্রাহকরাও উন্নত সেবা পাবেন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা কামাল অভিযোগ করেন, মোবাইল অপারেটররা সরাসরি গ্রাহকদের কাছে বাল্ক এসএমএস (এটুপি) পাঠানোর সুযোগ পাওয়ায় দেশীয় এটুপি উদ্যোক্তারা অসম প্রতিযোগিতার শিকার হচ্ছেন। এই বৈষম্য দূর করা প্রয়োজন। তিনি ভারতের উদাহরণ টেনে বলেন, সেখানে রেগুলেটরের বন্ধুত্বপূর্ণ নীতির কারণে এমএনপি সফল হয়েছে।

টিআরএনবির সাবেক সভাপতি রাশেদ মেহদী এমএনপি সেবাকে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার পক্ষে মত দেন।

বিজ্ঞাপন

এছাড়া, ইনফোজিলিয়নের টেকনিক্যাল লিড ওবায়দুল ইসলাম জানান, বিশ্বে ৭২তম দেশ হিসেবে বাংলাদেশে এমএনপি চালু হলেও প্রথম বছরে সাত লাখ গ্রাহক পোর্ট করলেও পরবর্তী ছয় বছরে সেই সংখ্যা তেমন বাড়েনি। রেগুলেটরি বাধার কারণে ৯৭ শতাংশ গ্রাহক এই সেবা নেওয়া বন্ধ করে দিয়েছেন।

তারা আরও জানায়, ওটিপির সুরক্ষায় মাস্কিং (প্রেরকের পরিচয় গোপন করে একটি নাম বা ব্র্যান্ডের নাম দেখানো) বাধ্যতামূলক করতে এমএনপির বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া দরকার। এটি করা হলে অননেটের পাশাপাশি অফনেটও মাস্কিং করা সহজ হবে। এছাড়া, এটুপি নীতিমালার সুস্পষ্ট গাইডলাইন প্রণয়ন করে আইআইজির মাধ্যমে আন্তর্জাতিক এসএমএস পরিচালিত হলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।

ইনফোজিলিয়নের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার সাজ্জাদ হোসাইন মজুমদার বলেন, বাংলাদেশে ২০১৮ সালে এমএনপি সেবা চালু হলেও উচ্চ কর এবং মাস্কিং সুবিধার অভাবে এটি আশানুরূপ সাফল্য লাভ করেনি। বর্তমানে এমএনপি সেবা গ্রহণ করতে গ্রাহকদের ৪৫০ টাকা ফি প্রদান করতে হয়, যা উন্নয়নশীল দেশের জন্য বেশ ব্যয়বহুল।

এ সময় এমএনপি সেবাকে দেশ ও গ্রাহক স্বার্থে সফল করতে বেশ কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— মোবাইল অপারেটরদের এমএনপি সেবায় প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে বিটিআরসির বাধা দূর করা, সিমের ওপর উচ্চ কর পুনর্বিবেচনা করা, এমএনপি গ্রাহকদের মাস্কিং এসএমএস পাওয়ার সুবিধা নিশ্চিত করা এবং এটুপি এসএমএস সেবায় মোবাইল অপারেটরদের সরাসরি গ্রাহক হওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা।

আরএইচটি/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিটিআরসিঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’