• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

উপদেষ্টাদের বিদেশ সফরের বিল সংক্রান্ত ইস্যুতে নতুন নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৭ মে ২০২৫, ১৭:৫৯
অ+
অ-
উপদেষ্টাদের বিদেশ সফরের বিল সংক্রান্ত ইস্যুতে নতুন নির্দেশনা

সরকারের উপদেষ্টা/মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রিদের ভ্রমণ ব্যয় খাতে অর্থ বরাদ্দ বা অগ্রিম অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে অনুসরণীয় বিষয় নিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে। এ পরিপত্র সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সরকারের উপদেষ্টা/মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী সরকারি কাজে অভ্যন্তরীণ/বিদেশ ভ্রমণ করে থাকেন। তাদের ভ্রমণ খাতের ব্যয় নির্বাহের লক্ষ্যে সরকার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রী বিষয়ক ইউনিটে অর্থ বরাদ্দ দিয়ে থাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ থেকে অগ্রিম অর্থ বরাদ্দ অথবা ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে বিল দাখিল করা হয়। প্রেরিত বিলের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে দাখিল না করলে এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয় না।

আরও পড়ুন

ব্যয় সাশ্রয়ে দুই দিবস পালিত হবে একসঙ্গে
জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা : সংশোধনের সুপারিশ দিতে কমিটি গঠন
রোহিঙ্গা মা-শিশু ও পরিবার পরিকল্পনা সেবায় ১৬২ কোটি টাকা অনুমোদন

বিজ্ঞাপন

এ অবস্থার পরিপ্রেক্ষিতে উপদেষ্টা/মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের অভ্যন্তরীণ বা বৈদেশিক ভ্রমণের বিল সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে নিচের বিষয়গুলো অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো :

১) ভ্রমণকারীর স্বাক্ষর ও সিলসহ প্রস্তুত করা বিলের সঙ্গে নিচের প্রমাণকগুলো সংযুক্ত করতে হবে :

(ক) বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকার প্রধান থেকে অনুমোদিত সারসংক্ষেপের কপি :

বিজ্ঞাপন

(খ) যানবাহনের ভাড়ার প্রকৃত পরিমাণসহ টিকিট;

(গ) অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি;

(ঘ) আবাসিক হোটেলের প্রকৃত পরিশোধিত বিলের কপি/প্রমাণক;

(ঙ') বৈদেশিক মুদ্রায় পরিশোধের ক্ষেত্রে টাকার সঙ্গে বিনিময় হার সংক্রান্ত বিবরণী; এবং

(চ) অন্যান্য সকল ব্যয়ের ভাউচার/প্রমাণক।

২) সরকার প্রধান থেকে অনুমোদিত সারসংক্ষেপে উল্লিখিত ভ্রমণকালের অতিরিক্ত সময় ভ্রমণ করা হলে পুনরায় অনুমোদন গ্রহণ করতে হবে।

৩) অগ্রিম বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী ৭ লক্ষ টাকার অধিক দাবি করা হলে অর্থ বিভাগের অনুমতি গ্রহণ সাপেক্ষে বিল দাখিল করতে হবে।

৪) অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ সম্পন্নের ১মাসের মধ্যে এ অগ্রিমের সমন্বয় বিল দাখিল করতে হবে। পূর্বের অগ্রিম বিল সমন্বয় করা না হলে পরবর্তী ভ্রমণের ক্ষেত্রে অর্থ বরাদ্দ প্রদান করা হবে না।

৫) অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়করণের সুবিধার্থে প্রয়োজনীয় সময় হাতে রেখে বিল দাখিল করতে হবে।

৬) বিল দাখিলের ক্ষেত্রে মূলকপিসহ মোট ৩ সেট দাখিল করতে হবে।

৭) সব ফটোকপির সত্যায়িত কপি দাখিল করতে হবে।

এসএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মন্ত্রিপরিষদ বিভাগঅন্তর্বর্তীকালীন সরকারবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি