• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে হামলা : আটক ব্যক্তিকে ছাড়াতে থানা ঘেরাও করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৫, ০২:৪৩
অ+
অ-
চট্টগ্রামে হামলা : আটক ব্যক্তিকে ছাড়াতে থানা ঘেরাও করে বিক্ষোভ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে হামলার ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে নগরীর রাজপথ। হামলায় জড়িত থাকার অভিযোগে ওবায়দুর রহমান ও মো. সেলিম নামে দুজনকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে বুধবার (২৮ মে) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত নগরের কোতোয়ালি থানাকে ঘিরে বিক্ষোভ করেন শাহবাগবিরোধী ঐক্যের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং ঘটনার তদন্তে দুজনকে আটক করা হয়েছে। এদিকে আটককৃতদের মুক্তির দাবিতে রাত ৯টার দিকে শহরের আন্দরকিল্লা এলাকায়ও বিক্ষোভ করে শাহবাগবিরোধী ঐক্যের নেতারা। রাত ১২টার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিক্ষোভকারীরা থানা এলাকা ছেড়ে যান।

আরও পড়ুন

চট্টগ্রামে মানববন্ধনে হামলা, নারীকে লাথি মারার ছবি ভাইরাল
চট্টগ্রামে সংঘর্ষ : গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে আগুন

এদিকে আটককৃত ব্যক্তির মুক্তির দাবিতে রাতেই শহরের আন্দরকিল্লা এলাকায়ও বিক্ষোভ করে শাহবাগবিরোধী ঐক্যের নেতারা।

বিজ্ঞাপন

জানা যায়, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা মানববন্ধনে হামলা চালানো হয়। এতে অন্তত ১৫-১৮ জন আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছে ছাত্রজোট। একজন নারীকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ঘটনার প্রতিবাদে ছাত্রজোটের নেতারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে রাজনৈতিক সন্ত্রাসের পরিচয় দিয়েছে হামলাকারীরা। অন্যদিকে শাহবাগবিরোধী ঐক্যের পক্ষ থেকে পাল্টা অভিযোগ এনে বলা হয়, বাম সংগঠনগুলো আবারও রাজনৈতিক ষড়যন্ত্র করছে এবং এটিএম আজহারের রায় নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

থানা ঘেরাওয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তবে ঘটনার বিষয়ে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা ও হাতাহাতি হয়েছিল। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

বিজ্ঞাপন

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরবিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীপাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক