• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

বনানীতে বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী নেতাকে মুখোশধারীদের গুলি

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১ আগস্ট ২০২৫, ২২:৩৯
অ+
অ-
বনানীতে বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী নেতাকে মুখোশধারীদের গুলি

রাজধানীর বনানী থানার বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবের সামনে দুর্বৃত্তের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর সাবেক সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের অনস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

জামাল হোসেন বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারের মৃত মুন্নাফ আলীর ছেলে। তিনি বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী।

আহত জামাল হোসেনের ভাই সজল জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের স্টাফ কোয়ার্টার অফিসের সামনে দাঁড়িয়ে ছিল আমার ভাই। এ সময় মুখোশধারী দুই ব্যক্তি এসে তার চোখের ডান পাশে গুলি করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন— আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বনানী থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে রেফার্ড করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। বিষয়টি বনানী থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এমএন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

চোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিচোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

আনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার

ঈদ আনন্দ ভাগাভাগিআনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার