• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. ঢাকা

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৫, ১১:০৯
অ+
অ-
রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
প্রতিকী ছবি।

রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাইকোর্টের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে হাইকোর্টের সামনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারী আর বেঁচে নেই।

আরও পড়ুন

লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি
জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস
রাসুলের সিরাত অনুযায়ী দেশ চালাতে না পারা মুসলিম হিসেবে লজ্জাজনক

বিজ্ঞাপন

এসআই আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি ওই নারী রাস্তা পারাপারের সময় কোন এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএ/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যুরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত