• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১৯:৫৩
অ+
অ-
মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বী‌পে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত রবিন মোল্লার মরদেহ সোমবার (১৬ মার্চ) রাতে ঢাকায় আস‌ছে। এছাড়া আরও দুই বাংলাদেশির মর‌দেহ দে‌শে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে অগ্নিকাণ্ডে নিহত ৫ জন প্রবাসী বাংলাদেশির মধ্যে সদর আলী ও সফিকুল ইসলামের মরদেহ এরইমধ্যে পরিবারের কাছে পাঠানো হয়েছে। 

এ ছাড়া রবিন মোল্লার মরদেহ সোমবার বাংলাদেশে পৌঁছাবে। বাকি দুই জন প্রবাসী বাংলাদেশির মরদেহ প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্প‌তিবার রাতে মালদ্বী‌পের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের  ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন। আরও দুইজন গুরুতরভাবে আহত হন। 

বিজ্ঞাপন

বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে মোট সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।

এনআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু