উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় পরশ মিয়া বেপারী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জামাল হোসেন জানান, পরশ মিয়া দিনমজুরের কাজ করতো। সকাল সাড়ে দশটার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত পরশ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মধ্যনগর এলাকায়। তার বাবার নাম হামিদ ব্যাপারি।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/জেডএস