• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডিএমপি কমিশনারের খণ্ডিত ভিডিওতে কৃত্রিম কণ্ঠ সংযোজন করে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩০
অ+
অ-
ডিএমপি কমিশনারের খণ্ডিত ভিডিওতে কৃত্রিম কণ্ঠ সংযোজন করে অপপ্রচার

‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম কণ্ঠ সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি ও প্রচার করছে পরাজিত মহল। এসব বিভ্রান্তিকর কনটেন্টে প্রভাবিত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হচ্ছে। 

আরও পড়ুন
শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা
হাসিনা-কামালের রায়ের দিন ধার্য হবে আজ
ফিলিস্তিনি ভূখণ্ডে পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি

বিজ্ঞাপন

তালেবুর রহমান জানান, সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। নগরবাসীর জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের গৃহীত ব্যবস্থাকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টার অংশ হিসেবেই এই ভিডিও প্রচার করা হচ্ছে।

এসব হীন অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার জন্য নেটিজেনদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

এমএসি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমপিরাজধানীর খবরপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাসপরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রান্তিক খামারিদের রক্ষায় পোলট্রি অ্যাসোসিয়েশনের ৬ দাবি

প্রান্তিক খামারিদের রক্ষায় পোলট্রি অ্যাসোসিয়েশনের ৬ দাবি

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!