• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. ঢাকা

এখনও বের হচ্ছে ধোঁয়া, ধ্বংসস্তূপের নিচে শেষ সম্বল খুঁজছে বস্তিবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৫, ১১:১৬
অ+
অ-
এখনও বের হচ্ছে ধোঁয়া, ধ্বংসস্তূপের নিচে শেষ সম্বল খুঁজছে বস্তিবাসী

রাজধানীর কড়াইল বস্তিতে গতকাল বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাঁচ ঘণ্টা চেষ্টার পরে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার ১২ ঘণ্টা পরও ধ্বংসস্তূপের বিশাল এলাকা থেকে ধোঁয়া বের হচ্ছে। পুড়ে যাওয়া প্রায় দেড় হাজার ঘরের ছাই ও পোড়া টিনের স্তূপের মধ্যে হাজারো মানুষ ভিড় করছেন শেষ সম্বলটুকুও খুঁজে বের করার জন্য। 

বিজ্ঞাপন

আজ (বুধবার) সকালে সরেজমিনে কড়াইল বস্তি এলাকা ঘুরে দেখা যায়, বস্তির বিশাল একটি অংশ এখন পোড়া কাঠ, টিন ও ছাইয়ের বিশাল স্তূপ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও সেই স্তূপের বিভিন্ন স্থান থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। পোড়া ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করেছেন ক্ষতিগ্রস্তরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই ছাইয়ের ভেতরে নিজেদের শেষ সম্বলটুকু খোঁজার মরিয়া চেষ্টা করছেন। আবার অনেকই পোড়া মালামালের মধ্যে হাতড়ে বেড়াচ্ছেন অবশিষ্ট কোনো মূল্যবান জিনিস।

আব্দুল হান্নান নামে এক ব্যক্তি বলেন, আমার কাপড়-চোপড় সব পুড়ছে, এখন এই ভিজে যাওয়া কম্বলই ভরসা। খুঁজে দেখছি কিছু পাওয়া যায় কি না।

অন্যদিকে, কড়াইল বস্তির আশপাশের প্রবেশ মুখগুলোতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বেলা পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে বস্তির বৌবাজারের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন
সব হারিয়ে মানবিক বিপর্যয়ের মুখে কড়াইল বস্তিবাসী
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে উদ্বেগ, সহায়তায় নির্দেশ তারেক রহমানের
পুরোপুরি নিভেছে কড়াইল বস্তির আগুন

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং শুকনো মৌসুমের কারণে আগুন দ্রুত শতাধিক ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও, সরু পথ ও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে মারাত্মক বেগ পেতে হয়। এলাকার লেক থেকে পাইপ টেনে এনে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

আরএইচটি/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই