• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলজেরিয়ার প্রেসিডেন্টের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৬, ২৩:৪৯
অ+
অ-
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলজেরিয়ার প্রেসিডেন্টের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুলমাদজিদ তেব্বুন।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় আলজেরীয় দূতাবাস জানিয়েছে, খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে শোকবার্তা পাঠিয়েছেন আব্দুলমাদজিদ তেব্বুন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় বেগম খালেদা জিয়ার তাৎপর্যপূর্ণ অবদান এবং জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।

এতে আরও বলা হয়, তার নেতৃত্ব ও ত্যাগ শ্রদ্ধা ও অনুরাগের সঙ্গে স্মরণ করা হবে। প্রধানমন্ত্রী থাকাকালে আলজেরিয়া ও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর মারা যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এনআই/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

খালেদা জিয়া

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

Google News
শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান

খালেদা জিয়ার কবরে পাকিস্তানের মন্ত্রীর শ্রদ্ধা

খালেদা জিয়ার কবরে পাকিস্তানের মন্ত্রীর শ্রদ্ধা