• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

৪০ বছর পর খোলা হলো ঢাকা মেডিকেলের সেই ঐতিহাসিক আমতলার গেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৬, ২৩:১৭
অ+
অ-
৪০ বছর পর খোলা হলো ঢাকা মেডিকেলের সেই ঐতিহাসিক আমতলার গেট

বায়ান্নর ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজের সেই ঐতিহাসিক ‘আমতলার গেট’ দীর্ঘ ৪০ বছর পর আবারও খুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গেটটি রোগীদের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন।

হাসপাতালের কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এই আমতলা থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে ঐতিহাসিক মিছিল বের করা হয়েছিল। ভাষা আন্দোলনের সেই অবিস্মরণীয় স্মৃতি বহনকারী প্রবেশপথটি ‘আমতলার গেট’ হিসেবেই পরিচিত। দীর্ঘ চার দশক বন্ধ থাকার পর আজ থেকে গেটটি দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সহজেই যাতায়াত করতে পারবেন।

এতদিন জরুরি বিভাগ দিয়ে প্রবেশের জন্য মাত্র একটি রাস্তা উন্মুক্ত ছিল। একটি মাত্র গেট ব্যবহার করার ফলে প্রায় সময় হাসপাতালের প্রবেশ ও বের হওয়ার পথে তীব্র যানজট লেগে থাকত। নতুন করে এই গেটটি খুলে দেওয়ায় সেই ভোগান্তি অনেকাংশেই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

হাসপাতালের কর্মচারীরা আরও জানান, এই গেটটির দুই পাশে কয়েকজন চিকিৎসক থাকতেন। তারা তাদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে গেটটি দীর্ঘদিন বন্ধ করে রেখেছিলেন। হাসপাতালের পরিচালকের এই জনবান্ধব উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং এটি যেন স্থায়ীভাবে খোলা থাকে, সেই দাবি তুলেছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, রোগীদের যাতায়াত সহজ করতে এবং হাসপাতালের ভেতরে যানবাহনের চাপ কমাতে আজ এই গেটটি খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি গেটটি যেন স্থায়ীভাবে খোলা রাখা যায়। হাসপাতালে ঢোকার ও বের হওয়ার একটি মাত্র রাস্তা থাকায় অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়ি চলাচলে সমস্যা হচ্ছিল। আজ থেকে এই পথ উন্মুক্ত হলো এবং এটি স্থায়ীভাবেই খোলা থাকবে।’

দীর্ঘদিন গেটটি বন্ধ থাকার কারণ প্রসঙ্গে তিনি জানান, “গেটটির দুই পাশে কয়েকজন চিকিৎসক থাকেন। তাঁদের কেউ হয়তো এটি দীর্ঘদিন বন্ধ রেখেছিলেন। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এটি বন্ধ দেখে আসছি। তবে ঠিক কত বছর এটি বন্ধ ছিল, তা সুনির্দিষ্ট করে বলতে পারছি না। শুনেছি এর আগেও কয়েকবার এটি খোলার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।”

বিজ্ঞাপন

পরিচালক আরও জানান, হাসপাতালের প্রবেশপথের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হবে। এই গেটটি চালু হওয়ায় এখন থেকে রোগীবাহী যানবাহন দ্রুত হাসপাতালে প্রবেশ করতে ও বের হতে পারবে। 

এসএএ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

চোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিচোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

আনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার

ঈদ আনন্দ ভাগাভাগিআনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার