• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘আচরণ বিধিমালা লঙ্ঘন করলে দায় প্রার্থীদের উপরই বর্তাবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৬, ১৪:০৯
অ+
অ-
‘আচরণ বিধিমালা লঙ্ঘন করলে দায় প্রার্থীদের উপরই বর্তাবে’

কোনো প্রার্থীর কর্মীরা যদি আচরণ বিধিমালা লঙ্ঘন করে, তাহলে তার দায় প্রার্থীদের উপর বর্তাবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৫ ও ১৩ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, আগামীকাল থেকে যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে, আমি আশা করবো আপনারা আচরণ বিধিমালা মেনে চলবেন। আপনারা আপনাদের কর্মীদেরকেও মেনে চলতে বলবেন। তারা যদি আচরণ বিধিমালা লঙ্ঘন করে সেটার দায় কিন্তু প্রার্থীদের উপরই বর্তাবে। তাই আমি বলবো আপনারা আচরণ বিধি মেনে চলবেন আপনাদের কর্মীদেরকেও মেনে চলতে বলবেন।

তিনি আরও বলেন, আমি বলতে চাই নির্বাচনী পরিবেশ সুন্দর রাখা কেবল নিরাপত্তা বাহিনীর উপর না। প্রার্থীদেরও এই ব্যাপারে কাজ করতে হবে। অবশ্যই আচরণ বিধিমালা মেনে চলতে হবে। আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ডেপ্লয়েড আছে, তারা নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। 

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, ঢাকা-১৩ আসনে পুলিশের পক্ষ থেকে দ্বায়িত্বে থাকবো আমি। এখানে কাজ করাটা চ্যালেঞ্জিং হবে। তবে কোনো অনিয়ম হবে না বলে আমি বলতে পারি। আমরা ঢাকা-১৩ আসনে কোনো ছাড় দেব না। এসময় প্রার্থীদের আচরণ বিধিমালা মেনে চলার অনুরোধ জানান তিনি। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দর একটি নির্বাচন করতে। 

ঢাকা-১৫ আসনের সেনাবাহিনীর মেজর নাফিসা বলেন, আমরা ২৪ ঘণ্টা ডেপ্লয়েড আছি। আপনাদের নিরাপত্তায় আমরা কাজ করবো। তবে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আচরণ বিধিমালা মেনে চলবেন, কোনো ধরনের মব সৃষ্টি করবেন না, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা মিরপুর ক্যাম্পে (ইনডোর স্টেডিয়ামে) আপনাদের নিরাপত্তায় অবস্থান করছি। 

ঢাকা-১৩ আসনের সেনাবাহিনীর মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া বলেন, আসন্ন নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে হবে সেটা আমরা প্রত্যাশা করি। তবে আমি বলতে চাই পরিবেশ ও নিরাপত্তা ঠিক রাখা কেবল নিরাপত্তা বাহিনীর না, প্রার্থীদেরও ভূমিকা রয়েছে। আমরা প্রত্যাশা করবো তারা আচরণ বিধি মেনে চলবেন। এতে করে আমরা আবাধ সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন করতে পারবো, যেটা সাধারণ মানুষের প্রত্যাশা।  

বিজ্ঞাপন

ওএফএ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চাইল ইসি

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চাইল ইসি