• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮
অ+
অ-
ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট পাঠানোর সময়সীমা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। দফায় দফায় সময় পরিবর্তনের পর এবার ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পেপার পৌঁছালেই আমলে নেবেন রিটার্নিং কর্মকর্তা। এই নতুন সময়সীমা পার হলে ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ হারাবেন প্রবাসীরা।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট পাওয়ার পর দ্রুততম সময়ে ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিতে হবে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এর এক মিনিট দেরি হলেও সেই ভোট গণনা করা হবে না।

এর আগে ইসি জানায়, ডাকযোগের সম্ভাব্য বিলম্ব এবং আন্তর্জাতিক যাতায়াত ব্যবস্থার জটিলতা এড়াতে প্রবাসীদের জন্য ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পোস্ট করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবার ব্যালট পাঠানোর সময় ভোটের দিন পর্যন্ত নির্ধারণ করে দিল ইসি।  

বিজ্ঞাপন

প্রবাসী ভোটারদের ব্যালট পাঠাতে, ‘Postal Vote BD’ অ্যাপে যাদের নিবন্ধন হয়েছে তারা ও ব্যালট সংগ্রহ করে ভোট দেওয়ার পর ব্যালটটি অবশ্যই নির্দিষ্ট হলুদ খামে ভরতে হবে। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট সময়মতো না পৌঁছালে, তা গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার সব দায়ভার সংশ্লিষ্ট ভোটারের ওপরই বর্তাবে বলে জানিয়েছে ইসি।

এসআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চাইল ইসি

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চাইল ইসি