জাতীয় ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তির জন্য আবেদনের আহ্বান

দেশের অসচ্ছল, অসুস্থ ও আহত প্রাক্তন ক্রীড়াবিদ এবং ক্রীড়া শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’র আবেদন আহ্বান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ প্রাক্তন ও বয়স্ক ক্রীড়াবিদদের এই জাতীয় ক্রীড়া ভাতা প্রদান করা হবে। এ ছাড়া যারা ক্রীড়া বিষয়ে পড়াশোনা করছে, সেই সব শিক্ষার্থীদের দেওয়া হবে ক্রীড়া শিক্ষা বৃত্তি। উভয় ক্যাটাগরিতেই সহায়তার জন্য অনলাইনে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ৬ ফেব্রুয়ারি থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন।
জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রতি বছরই দেশের তৃণমূল ও জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের কল্যাণে এই অনুদান ও বৃত্তি প্রদান করে থাকে।
জাতীয় ক্রীড়া ভাতা আবেদন লিংক - sports-allowance.online.info.bd
ক্রীড়া শিক্ষা বৃত্তি আবেদন লিংক - sports-edu.online.info.bd
এসএইচআর/বিআরইউ