গ্যাস লাইনের লিকেজ মেরামত কাজের জন্য আজ ৪ ঘণ্টা দেশের নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বার্তায় এ তথ্য জানায়।
এতে বলা হয়, চন্দ্রাস্থ এপেক্স ফুটওয়্যার ইউনিট-১ এর নিকটবর্তী ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি লাইনে লিকেজ মেরামত করা হবে। এই কাজের জন্য আজ রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত কুমুদিনী ডিআরএস হতে জয়দেবপুর সিজিএস পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ওএফএ/এমএসএ
