চট্টগ্রাম-১৩ : ৬৬ আসনে বিপুল ব্যবধানে এগিয়ে বিএনপি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনে ৬৬ কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক ও বেসরকারি ফলাফলে দেখা যায়, ৬৬ কেন্দ্রে সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ৭০ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুন্নি জোটের প্রার্থী মোমবাতি প্রতীকের এসএম শাহজাহান ২৭ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন।
এ ছাড়া, ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ১৮ হাজার ১৮৭ ভোট, জাতীয় পার্টির (লাঙল) আব্দুর রব চৌধুরী ২৯৯, গণঅধিকার পরিষদের (ট্রাক) মুজিবুর রহমান ৩০, এমডিএম (সিংহ) মো. এমরান চৌধুরী ২০৪ এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের (আপেল) প্রার্থী মু. রেজাউল মোস্তফা পেয়েছেন ১৬৬ ভোট।
এমআর/এমজে