চট্টগ্রাম-১৬ : দাঁড়িপাল্লার জহিরুল ইসলাম বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৯৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট।
এছাড়া বিএনপি বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের লেয়াকত আলী পেয়েছেন ৫৫ হাজার ৭১ ভোট।
এমআর/এমএন