ঢাকা-২ : ১৭ কেন্দ্রের ফলে এগিয়ে আমানউল্লাহ আমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে ১৪২টির মধ্যে ১৭ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান ২১ হাজার ১৩০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন
রেজাউল করিম বলেন, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৬ জন। এর মধ্যে ১৭টি কেন্দ্রে ৩০ হাজার ৬১৬ জনের ভোট বৈধ হয়েছে। বাতিল হয়েছে ৪৭১টি।
তিনি আরও বলেন, এসব কেন্দ্রে জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) আব্দুল হক আট হাজার ৮০৮টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম ৬৭৮টি ভোট পেয়েছেন।
এনআর/এমজে