চট্টগ্রাম-১২ আসনে বিপুল ব্যবধানে জয়ী ধানের শীষের প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোট ১১৩ কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীক পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীক পেয়েছে ২৮ হাজার ৮০৬ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২০ হাজার ৯৪০ ভোট।
উল্লেখ্য, একটি পৌরসভা ও উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত পটিয়া সংসদীয় আসনে মোট ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৯৫ জন।
এমআর/এমজে