• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে পুকুরে ডুবে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩২
অ+
অ-
চট্টগ্রামে পুকুরে ডুবে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান প্রবাসী মামুন চৌধুরীর ছেলে। তাদের বাড়ি উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। 

আরও পড়ুন
সাতকানিয়া-লোহাগাড়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
এসির কাজ করার সময় নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু
মুগদায় বাস চাপায় প্রাণ গেল পোশাক শ্রমিকের

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। এ সময় পরিবারের সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরমরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী