ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াতে ইসলামীর শুভেচ্ছা

ঢাকা পোস্টের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার(১৬ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের মিডিয়া সেলের সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকা পোস্ট কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানায়।
শুভেচ্ছা বার্তায় জাহিদুর রহমান বলেন, ঢাকা পোস্টের একঝাঁক নিবেদিত প্রাণ মেধাবী সাংবাদিক ও পরিচালনা কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এই নিউজপোর্টালটি কোটি মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিতে পেরেছে। আমি মনে করে ঢাকা পোস্ট যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপসহীন থাকে, তাহলে এই পোর্টালের অগ্রগতি হবে ঈর্ষণীয়।
আমরা আশা করি প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে থাকবে এবং আপনারা ও সরকার পরিচালনায় সংগতি ও অসংগতি তুলে ধরার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
জেইউ/জেডএস