• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে বিমানবন্দর সড়কে হচ্ছে প্রথম সাইকেল ট্র্যাক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭
অ+
অ-
চট্টগ্রামে বিমানবন্দর সড়কে হচ্ছে প্রথম সাইকেল ট্র্যাক

পতেঙ্গা সমুদ্রসৈকত ও বিমানবন্দর সংলগ্ন সড়কের পাশে নির্মিত হচ্ছে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক। নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও আধুনিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

প্রকল্পের আওতায় রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড, দুই পাশে দৃষ্টিনন্দন ফুটপাত এবং একপাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণ কার্যক্রম পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এসব তথ্য জানান।

পরিদর্শনকালে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা বিএনপি সরকারের রয়েছে, তা বাস্তবায়িত হলে এই নগরীতে ব্যাপক শিল্পায়ন ঘটবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিক মানের যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই বিমানবন্দর ও পতেঙ্গা সৈকত এলাকাকে আধুনিকায়নের আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

মেয়র আরও বলেন, ‘বিমানবন্দর এলাকা একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি যাত্রী এই পথ ব্যবহার করেন। তাই এখানে নান্দনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি। সাইকেল ট্র্যাক নির্মাণের মাধ্যমে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’

পতেঙ্গা সমুদ্রসৈকতের জনপ্রিয়তা উল্লেখ করে মেয়র জানান, সৈকত ও বিমানবন্দর সড়ককে সংযুক্ত করে একটি নিরাপদ সাইকেল লেন নির্মিত হলে পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে সমুদ্রতীর ঘুরে দেখতে পারবেন। এতে যানজট ও দূষণ কমবে এবং নাগরিকেরা স্বাস্থ্যসচেতন জীবনযাপনে উৎসাহিত হবেন।

মেয়র ডা. শাহাদাত বলেন, উন্নত বিশ্বের আদলে চট্টগ্রামেও ধাপে ধাপে আধুনিক নগর ব্যবস্থাপনা চালু করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেকসই নগর উন্নয়নের একটি নতুন অধ্যায় সূচিত হবে। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি নির্মাণকাজে জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন

এমআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরশাহ আমানত বিমানবন্দরচট্টগ্রাম সিটি কর্পোরেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী