• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

বাজারে সিন্ডিকেট, নজরদারি বাড়ানোর আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২০
অ+
অ-
বাজারে সিন্ডিকেট, নজরদারি বাড়ানোর আহ্বান জামায়াতের

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে কার্যকর বাজার মনিটরিং জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। তাই বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর এক বিশেষ কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ জাগ্রত হয়। রমজানের শিক্ষাকে ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বাজারে অস্থিতিশীলতা, অসাধু মজুতদারি ও সিন্ডিকেটের প্রভাবে জনমনে উদ্বেগ বিরাজ করছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে কার্যকর বাজার মনিটরিং জোরদার, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির বলেন, রমজানের মূল শিক্ষা হলো তাকওয়া, ধৈর্য, ত্যাগ ও মানবিকতা। বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যথাযথভাবে জাকাত ও ফিতরা আদায় করা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করা। সব ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

সবশেষে মুহাম্মদ নজরুল ইসলাম মহান আল্লাহর দরবারে দোয়া করেন, পবিত্র মাহে রমজানের বরকতে দেশবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক এবং দেশ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূরীভূত হোক।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক ও ডা. সিদ্দিকুর রহমান।

এমআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরজামায়াতরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার