প্রয়োজন ছাড়া বাইরে না যেতে বাহরাইন প্রবাসীদের আহ্বান দূতাবাসের

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি বলা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবস্থিত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাইকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, সিপিআর, ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের কাছে রাখুন।
বাহরাইন সরকারের জারি করা নির্দেশনা এবং বিশেষ পরামর্শগুলো অনুসরণ করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। বাহরাইনের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ এবং ই-মেইল: [email protected] -এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এনআই/জেডএস