‘পরিশুদ্ধ জীবন গঠনে মাইফলক কিয়ামুল লাইল’

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, পবিত্র রামাদানে কিয়ামুল লাইল এর গুরুত্ব অপরিসীম। এটি বান্দার ঈমানি দৃঢ়তা বৃদ্ধি এবং হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে।
মঙ্গলবার (১০ মার্চ) বাদে তারাবি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঐতিহাসিক ২৯তম পবিত্র কিয়ামুল লাইল মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেন, পরিশুদ্ধ জীবন গঠনে এই কিয়ামুল লাইল মাহফিলটা আমাদের সবার সামগ্রিক জীবনে মাইলফলক হিসাবে কাজ করে। একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও মানবিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠাই হচ্ছে কিয়ামুল লাইলের মাহাত্ম্য।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কিয়ামুল লাইল মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন।
মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহেদ মুরাদ। প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনির হোসাইন, বিশেষ বক্তা ছিলেন গহিরা আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফখরুদ্দীন।
এমআর/এমএসএ