জীবনের অন্যতম সেরা ঈদ কাটালাম : ইসি আনোয়ারুল

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ততায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
দীর্ঘ বিরতির পর মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে কাজে ফিরেছেন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা। এদিন সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক উৎসবমুখর ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ঈদের ছুটি নিয়ে নিজের বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন। উৎসবের আমেজ ও সুন্দর পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, ‘এবারের ঈদটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির।’
এদিনের পুনর্মিলনী সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উপস্থিত না থাকলেও অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। তারা হলেন– আবদুর রহমানেল মাসউদ, তাহমিদা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়া কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই সভায় যোগ দেন।
বিজ্ঞাপন
সভায় কমিশনাররা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। দীর্ঘ ছুটির পর পুরনো সহকর্মীদের কাছে পেয়ে সবার মাঝেই আনন্দের ছাপ দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে ইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। কর্মকর্তারা জানান, এটি তাদের নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
এসআর/বিআরইউ