বিজ্ঞাপন

থাইল্যান্ডে আর্চারি টুর্নামেন্টে স্বর্ণ জিতলেন বিজিবির রাকিব

অ+
অ-
থাইল্যান্ডে আর্চারি টুর্নামেন্টে স্বর্ণ জিতলেন বিজিবির রাকিব

আন্তর্জাতিক আর্চারি অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কৃতি খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব। ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’ এ বাংলাদেশ দলের হয়ে অংশ নিয়ে তিনি স্বর্ণপদক অর্জন করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, এই অর্জন শুধু বিজিবি নয়, পুরো দেশের জন্যই গর্বের। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সাফল্য ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও অনুপ্রেরণা যোগাবে।

dhakapost

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত রাকিবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাইধনখালি গ্রামে। গত ২০ মার্চ ২০২৬ বাংলাদেশ দল থাইল্যান্ডে যায় এবং ২১ মার্চ ব্যাংককে প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

২৭ মার্চ সকালে অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনামকে ২৩২-২২৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে। এই জয়ে রাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিজিবির এই গৌরবোজ্জ্বল অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে আরও সাফল্যের পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হয়।

এসএএ/এমএন

বিজ্ঞাপন