রাজধানীতে প্রথম ইন্টারন্যাশনাল হার্ট ফেলিউর কনফারেন্সের পি-কনফারেন্স কর্মশালা আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত প্রি-কনফারেন্সে এআই বেইজড মেডিক্যাল ম্যানেজমেন্ট, কার্ডিয়াক এমআরআই, এবং এন্ডোমায়োকার্ডিয়াল বায়োপসি প্রযুক্তির ওপর বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রি-কনফারেন্সের উদ্বোধনী বক্তব্য দেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। স্বাগত বক্তব্য দেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন।
ওয়ার্কশপে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এআই প্রযুক্তি হার্ট ফেইলিউর রোগী দ্রুত শনাক্তকরণ, সঠিক নির্ণয় এবং ঝুঁকি নির্ধারণে বিশেষ ভূমিকা রাখছে। পাশাপাশি, কার্ডিয়াক এমআরআই হৃদযন্ত্রের গঠন ও কার্যকারিতা নির্ভুলভাবে মূল্যায়নে ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এআই এবং আধুনিক ইমেজিং প্রযুক্তির সমন্বয়ে দেশে হৃদরোগ চিকিৎসায় ব্যাপক পরিবর্তন আসবে।
বিজ্ঞাপন
প্রি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, এই ধরনের উদ্যোগ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় একটি নতুন প্রযুক্তিনির্ভর যুগের সূচনা করেছে।
এছাড়া, মালয়েশিয়ার ডিজিটাল হেলথ এক্সপার্ট ডা. সুলতান কাভেরি, এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. মো. আতাহার আলীসহ আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ তাঁদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানে প্রযুক্তির সুফল ও সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন ও বাস্তবায়ন এবং নতুন যুগের সূচনার ওপরে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় প্রযুক্তির সুফল ও সম্ভাবনা নিয়ে বল হয়, এআই টুলগুলো দ্রুত বৃহৎ ডেটাসেট বিশ্লেষণ করতে সক্ষম, যা বিশেষত জটিল পরিস্থিতিতে চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। কার্ডিয়াক এমআরআই উচ্চ রেজোলিউশনের, নন-ইনভেসিভ ইমেজিং প্রদান করে, যা হার্ট ফেইলিউর রোগীদের নির্ভুলভাবে শনাক্ত করতে সাহায্য করে এবং এতে কোনো রেডিয়েশন এক্সপোজার নেই।
অবকাঠামোগত উন্নয়ন ও বাস্তবায়ন নিয়ে বল হয়, এই প্রযুক্তিগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশকে অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণা এবং নিয়ন্ত্রক কাঠামোতে বিনিয়োগ করতে হবে। ওয়ার্কশপে বক্তারা উল্লেখ করেছেন যে, উন্নত কার্ডিয়াক ইমেজিং সেন্টার স্থাপন, এমআরআই-সামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার ও এআই টুলের প্রাপ্যতা, এবং স্থানীয় জনগণের জন্য সঠিক প্রশিক্ষণ প্রয়োজন।
নতুন যুগের সূচনার বিষয়ে বলা হয়, এই ওয়ার্কশপটি প্রযুক্তিনির্ভর কার্ডিওলজি চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। এআই এবং কার্ডিয়াক এমআরআইর সমন্বয় হার্ট ফেইলিউর নির্ণয়ে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে সহায়তা করবে এবং রোগীদের চিকিৎসায় নতুন পথ প্রশস্ত করবে।
বাংলাদেশে এ ধরনের প্রযুক্তির সফল বাস্তবায়ন দেশের কার্ডিওভাসকুলার চিকিৎসার মান এবং রোগীর ফলাফলকে ব্যাপকভাবে উন্নত করতে সক্ষম হবে।
এমএল/এমএন
