বিজ্ঞাপন

বাধা না দিয়ে স্ত্রীর প্রাণহানির ভিডিও ধারণ, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

অ+
অ-
বাধা না দিয়ে স্ত্রীর প্রাণহানির ভিডিও ধারণ, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জিন্নাত আরা বেগম (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী মো. ওমর ফারুককে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গত রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।

পুলিশ জানায়, আত্মহত্যার প্রস্তুতির সময় ওই গৃহবধূর স্বামী বাধা না দিয়ে উল্টো নিজের মুঠোফোনে সেই দৃশ্য ধারণ করছিলেন। পরে তার ফোন থেকে সেই ভিডিও উদ্ধার করা হয়। ঘটনার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

নিহত জিন্নাত আরা বেগম বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। প্রায় দুই বছর আগে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামের বাসিন্দা মো. ওমর ফারুকের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফেরেন জিন্নাত আরা। স্বর্ণ বন্ধক রাখা নিয়ে স্বামীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। রোববার স্বামী বাড়ির বাইরে থাকায় তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে তিনি আত্মহত্যার চেষ্টা করলে বাইরে থাকা স্বামী জানালা দিয়ে মুঠোফোনে সেই দৃশ্য ভিডিও করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বামীকে আটক করে। পরে তার ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করে সেখানে আত্মহত্যার ভিডিওটি পাওয়া যায়।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি আত্মহত্যার দৃশ্য ভিডিও করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

এমআর/