বিজ্ঞাপন

সাত দিনে নৌপুলিশের অভিযানে ১৬৩ জন গ্রেপ্তার, অবৈধ জাল জব্দ

অ+
অ-
সাত দিনে নৌপুলিশের অভিযানে ১৬৩ জন গ্রেপ্তার, অবৈধ জাল জব্দ

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গত সাত দিনে দেশব্যাপী অভিযান চালিয়ে ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) নৌ পুলিশের সদরদপ্তরের পুলিশ সুপার (ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) ফারজানা ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌপুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌপুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৬১০ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৬৬৪ কেজি মাছ, ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ৪৮৪টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

তিনি বলেন, নৌপুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৩৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌআদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। সাত দিনব্যাপী এই অভিযানে ১৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৫৯টি মামলা দায়ের করা হয়। এছাড়া ৪৩টি মরদেহ উদ্ধার করা হয়। জব্দ করা হয় অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

এমএসি/জেডএস

বিজ্ঞাপন