বিজ্ঞাপন

র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ, গাড়িসহ চালক আটক

অ+
অ-
র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ, গাড়িসহ চালক আটক

গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। আটককৃত ওই ব‍্যাক্তির নাম মো. জুয়েল মিয়া (২৩)। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা কে এন রায় নিয়তি এই তথ্য জানান।

র‌্যাব-৪ সূত্র জানায়, গতকাল বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে সন্দেহভাজন একটি গাড়িকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িটিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন একটি ফিলিং স্টেশনের সামনে থামাতে সক্ষম হয়। 

বিজ্ঞাপন

এ সময় গাড়ির চালককে জিজ্ঞাসাবাদে অসংগতিপূর্ণ বক্তব্য পাওয়া গেলে তল্লাশি চালানো হয়। পরে তার দেখানো মতে গাড়ির ভেতর চালকের আসন ও পেছনের সিটের মাঝখান থেকে ১২টি পোটলায় রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালক জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুর, টাঙ্গাইল এবং ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এসএএ/এমএসএ