বিজ্ঞাপন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন কার্যক্রমে নতুন নির্দেশনা

অ+
অ-
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন কার্যক্রমে নতুন নির্দেশনা

বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান সংক্রান্ত কার্যক্রম এখন থেকে সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পরিচালিত হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা এ আদেশে বলা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২’ এবং সংশোধিত নীতিমালা-২০২৩-এর অনুচ্ছেদ ১৭ (খ) অনুযায়ী এসব কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওপর ন্যস্ত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রীর অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এ আদেশের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, শিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, ব্যানবেইসসহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরেও পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরএইচটি/জেডএস