বিজ্ঞাপন

চট্টগ্রামে মিলল ৩৭ হাজার লিটার ডিজেলের অবৈধ মজুত

অ+
অ-
চট্টগ্রামে মিলল ৩৭ হাজার লিটার ডিজেলের অবৈধ মজুত

চট্টগ্রামের সদরঘাট এলাকায় একটি অয়েল ট্যাংকারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় অবস্থানরত ওই অয়েল ট্যাংকারে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় বৈধ কোনো নথিপত্র ছাড়াই মজুত করে রাখা ৩৭ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেওয়া সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে তেলসহ ট্যাংকারটি জব্দ করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা এসব ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এমআর/বিআরইউ