রাজধানীর লালবাগে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. হোসেন জানান, বিডিআর ২ নম্বর গেট নয়াপল্টন গলির একটি বাসার চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে আমরা কয়েকজন পথচারী দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমরা তার নাম পরিচয়ও জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএন
