বিজ্ঞাপন

বনানীর সিসাবারে অভিযানের খবরে মূলহোতা পলাতক, মদ ও সিসা জব্দ

অ+
অ-
বনানীর সিসাবারে অভিযানের খবরে মূলহোতা পলাতক, মদ ও সিসা জব্দ

রাজধানীর বনানীতে অবৈধ সিসাবারে অভিযান চালিয়ে বিদেশি মদ ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সোহাগ হাজরা (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল হোতাসহ পলাতক আসামি নাফিজ মোহাম্মদ আলম (২৫) পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

তিনি জানান, গতকাল রোববার (১২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার একটি টহল দল অভিযান চালিয়ে ১৭ নম্বর রোডের একটি ভবনের ৯ম তলায় ‘Antalya’ নামে অবৈধ সিসাবারের সন্ধান পায়।

অভিযানকালে বারটির ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিসা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় সোহাগ হাজরা (২৪) নামে একজনকে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত নাফিজ মোহাম্মদ আলমসহ আরও ৪-৫ জন পালিয়ে যান।

বিজ্ঞাপন

এ সময় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ১ কেজি ১১৫ গ্রাম সিসা ফ্লেভার, ১১টি সিসা স্ট্যান্ড, ১১টি পাইপ, একটি ডিজিটাল মিটার, ওয়াকিটকি, একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক নাফিজ মোহাম্মদ আলম দীর্ঘদিন ধরে ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটে সহযোগীদের নিয়ে অবৈধভাবে সিসাবার পরিচালনা করে আসছিলেন। সেখানে আগতদের কাছে নিকোটিনযুক্ত সিসা ও বিদেশি মদ বিক্রি করা হতো।

ওসি আরও জানান, নাফিজের বিরুদ্ধে এর আগেও অস্ত্র, মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

এসএএ/এমএন

বিজ্ঞাপন