ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরিফুল ইসলাম

জাতীয় নাগরিক পার্টি - এনসিপি

আরিফুল ইসলাম
Symbol
রাজনৈতিক দল

জাতীয় নাগরিক পার্টি - এনসিপি

প্রার্থী পরিচিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ (উত্তরা-তুরাগ) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১–দলীয় নির্বাচনী ঐক্যে’র শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরিফুল ইসলাম আদীব। বরিশালের মেহেন্দীগঞ্জের এই স্থায়ী বাসিন্দা পেশাগতভাবে সাংবাদিকতা ও ব্যবসার সাথে যুক্ত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক এবং বর্তমানে এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হলফনামা অনুযায়ী, তার ও স্ত্রী নিশাত ফারজানার (যিনি নিজেও একজন সাংবাদিক) মোট স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকা। নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নেওয়া এই তরুণ নেতা এরই মধ্যে নির্বাচনী মাঠে বেশ আলোচিত।

নির্বাচনী ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ঢাকা-১৮
আসন নং ১৯১
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি