ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

এস এম জাহাঙ্গীর হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি

এস এম জাহাঙ্গীর হোসেন
Symbol
রাজনৈতিক দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি

প্রার্থী পরিচিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ (উত্তরা-তুরাগ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম জাহাঙ্গীর হোসেন। শরীয়তপুরের সন্তান জাহাঙ্গীর বর্তমানে রাজধানীর তুরাগ এলাকায় বসবাস করছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি ‘স্নাতকোত্তর’ এবং পেশায় একজন সফল ব্যবসায়ী। রাজনৈতিক জীবনে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলের একজন জনপ্রিয় কেন্দ্রীয় নেতা।

হলফনামা অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট পরিমাণ ২ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকার বেশি। তার স্ত্রীর নামেও প্রায় ৬০ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। স্থানীয় ও জাতীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচনী ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ঢাকা-১৮
আসন নং ১৯১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি