• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

মিরসরাইয়ে জামায়াতের সভায় হামলা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ০৮:১৩
অ+
অ-
মিরসরাইয়ে জামায়াতের সভায় হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত সাধারণ সভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। হামলায় এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আহত ব্যক্তিরা হলেন— দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই উপজেলা প্রতিনিধি আশরাফ উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার উল্লাহ, মিরসরাই পৌরসভা জামায়াতের সভাপতি শিহাব উদ্দিন, শ্রমিকনেতা মো. নুরুদ্দিন, জামায়াত কর্মী নুরুল আলম, শিবিরের সাথি কফিল উদ্দিন, শ্রমিকনেতা শহিদুল্লাহ মোহাম্মদ ফারুক ও শফিকুল আলম সিকদার।

আরও পড়ুন

‘চট করে ঢুকতে হবে না, হাসিনাকে ফিরিয়ে এনে রক্তের বদলা নেওয়া হবে’
দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে : জামায়াত আমির

আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় জামায়াতের কর্মী নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ‘জামায়াতের সভায় হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছি আমরা। হামলায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে শুনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’

এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর