• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলায় দুজনকে গ্রেপ্তার

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩২
অ+
অ-
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলায় দুজনকে গ্রেপ্তার

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন জেনে সেখানে অবস্থান নেন  গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সেখানে যায় সেনাবাহিনী। তাদের সহায়তায় চিকিৎসাধীন দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়।

আরও পড়ুন

বিএনপি নেতা খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির
খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি : ফখরুল

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মামলার এজাহারে নাম থাকায় চারজনের মধ্যে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে গণঅধিকার পরিষদ। এছাড়া, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। 

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণ অধিকার পরিষদগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার