• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ঘোষণাপত্র ঘিরে যেন ঐক্যে ফাটল সৃষ্টি না হয় : সালাহউদ্দিন 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৫, ১৯:২০
অ+
অ-
ঘোষণাপত্র ঘিরে যেন ঐক্যে ফাটল সৃষ্টি না হয় : সালাহউদ্দিন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে ঘিরে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেখানে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়। সেদিকে আমাদের লক্ষ  রাখতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখা। ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জাতীয় ঐক্যকে গণ-ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যেন চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা সব রাজনৈতিক দল, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিল, তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বক্তব্য দিতে চাই। ফ্যাসিবাদের দোসররা যেন এখন কোনো রকমের অনৈক্যের বীজ আমাদের ভেতরে বপন করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।’

বিজ্ঞাপন

‘আমাদের প্রতি প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছিলেন, আমরা এসেছি, কথা বলেছি এবং আমাদের পরামর্শ জানিয়েছি। রাষ্ট্রপরিচালনায় যা যা দরকার সেসব বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।’

আরও পড়ুন

আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে গুরুত্ব দিয়েছেন সবাই
সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই
শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা জানে না সরকার

ঘোষণাপত্র নিয়ে কোনো পরামর্শ ছিল কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। আমরা প্রশ্ন করেছি যে, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র সাড়ে পাঁচ মাস পরে প্রণয়ন করার কোনো প্রয়োজন আছে কি না? যদি থেকে, সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কী? সেটা আগে নির্ধারণ করতে হবে।’ 

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেখানে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেখানেও আমাদের লক্ষ রাখতে হবে। যদি বিষয়টি কোনো রাজনৈতিক, ঐতিহাসিক দলিলে পরিণত হয়, সেই দলিলকে আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু সেটা প্রণয়ন করতে গিয়ে যেন সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়..., সেই দিকটা নিয়ে আমরা পরামর্শ দিয়েছি। যেন জাতীয় ঐক্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি না হয়। আমাদের মধ্যে যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়।’

ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান কী— উত্তরে তিনি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে আমরা আমাদের পরামর্শ দিয়েছি, আমরা আমাদের কথা বলেছি।’ 

খসড়া নিয়ে কোনো আপত্তি আছে কি না— এমন প্রশ্নের কোনো জবাব না দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য চলে যান।

এমএসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী