• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

এখন সমালোচনা করলে গুমের ভয় নেই : রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৬
অ+
অ-
এখন সমালোচনা করলে গুমের ভয় নেই : রিজভী

এখন সরকারের সমালোচনা করলে গুমের ভয় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি নামক বইয়ের প্রকাশনা উৎসবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারতের মতো মিডিয়া কেমন নির্লজ্জ মিথ্যাচার করছে তা ভাবতে অবাক লাগে। শেখ হাসিনা না থাকায় এ দেশে যে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে তা তারা মেনে নিতে পারছে না। পার্শ্ববর্তী দেশে থেকে শেখ হাসিনা যা ইচ্ছা তা বলে এখানে বিশৃঙ্খলা উসকে দিচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো নৈরাজ্যের কারণে প্রতিবিপ্লব যেন উঁকি দিতে না পারে। আমরা গণতান্ত্রিক রাস্তা ধরে এগিয়ে যাব।

আরও পড়ুন

১৫ বছরের নিপীড়ন-লুটপাটের কী নির্মম পরিণতি : সোহেল তাজ
অন্তর্বর্তী সরকারকে জনআস্থার মর্যাদা দিতে হবে
বর্তমান পরিস্থিতি স্বৈরাচারকে মজলুম হিসেবে উপস্থাপনের সুযোগ দেবে

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় আর নেই। আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না।

তিনি বলেন, যে কোনো আন্দোলনের সফলতা সংস্কৃতি কর্মীদের ওপর নির্ভর করে। যারা গ্রাফিতি করেছেন, তারা অসাধারণ কাজ করেছেন।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে গণতন্ত্রের স্বপক্ষে সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে, প্রতি বিপ্লব সবসময় উঁকিঝুঁকি মারে। এই উঁকিঝুঁকি যাতে দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকে দেখলাম গাজীপুরের সাবেক মেয়র বলছে তাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না। অর্থাৎ, হত্যার হুমকি দিচ্ছে। তাদের এই সাহসটা কে দিচ্ছে? সেই সাহসটা দিচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা এবং হাসিনাকে সাপোর্ট দিচ্ছে তাদের পলিসি মেকাররা। এটাতো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। ভয়ংকর রকমের হস্তক্ষেপ। চরমভাবে আন্তর্জাতিক রীতিনীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করা হচ্ছে।   

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।

ওএফএ/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রুহুল কবির রিজভীরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অতিরিক্ত ভাড়া ঠেকাতে রাতেও বিআরটিএর নজরদারি

অতিরিক্ত ভাড়া ঠেকাতে রাতেও বিআরটিএর নজরদারি

উত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রার দ্বিতীয় দিনউত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত