• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
গণ ইফতারে আব্দুর রব ইউসুফী

ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্রতা কমিয়ে আনতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ মার্চ ২০২৫, ১৯:৪৫
অ+
অ-
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্রতা কমিয়ে আনতে হবে

বিগত বছরগুলোর মতো এবারও পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই গণ ইফতার কার্যক্রম শুরু করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) দলটির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে আয়োজিত এ কার্যক্রমের আয়োজন করা হয়।  প্রতিদিন এক হাজার ছিন্নমূল, অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণ করা হবে।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী।

আরও পড়ুন

গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হওয়া যাবে না : সালাউদ্দিন
ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির নেতাদের সৌজন্য সাক্ষাৎ
রোজায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বান

বিজ্ঞাপন

তিনি বলেন, সমাজে ইনসাফ কায়েম না হওয়ার কারণে আয়না ঘরে অন্তরীণ করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মহা উৎসব করেছে আওয়ামী লীগ। এখন সময় এসেছে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে দরিদ্রতা কমিয়ে আনতে হবে।

এবি পার্টি এখন যেমন গণ ইফতার কার্যক্রম করছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে আরও জনকল্যাণমুখী কার্যক্রম তারা করবে বলে আশা ব্যক্ত করেন এবং সবাইকে রমজানের শিক্ষাগ্রহণ করে সৎ জীবনযাপন করার জন্য আহ্বান জানান তিনি। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এবি পার্টির এক অনন্য কর্মসূচি গণ ইফতার কার্যক্রম। যার মাধ্যমে আমরা সুবিধা বঞ্চিত মানুষদের সঙ্গে ইফতারে অংশ নিতে পারছি।
 
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক  আবদুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার আব্দুল সানি হক, সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, লে কর্নেল অব হেলাল উদ্দিন আহমেদ, লে কর্নেল অব দিদারুল আলম, বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আমজাদ খান, যুব সদস্য সচিব হাদিউজ্জামান, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাশার, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর।

জেইউ/এআইএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদএবি পার্টিরমজানঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী